স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বিএনপি নেতা মহসিন মিয়া মধুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে শক্তিশালী করার স্বার্থে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার কার্যকর হয়েছে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.