স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর রিকশা মার্কার পক্ষে সৌদি আরব থেকেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন শ্রীমঙ্গলের বাসিন্দা আহমাদ হুসাইন।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমাদ হুসাইনের বাড়ি শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজার রোডের ৪ নম্বর পুল এলাকায়। তাঁর পিতা জাকির হুসেন। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে নির্বাচনে অংশগ্রহণ করে রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রদান করেন।
আহমাদ হুসাইন বলেন, “দেশ ও এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় আমি মাওলানা শেখ নূরে আলম হামিদীকে একজন যোগ্য প্রার্থী হিসেবে পেয়েছি। প্রবাসের মাটিতে থেকেল একজন যোগ্য মানুষকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। আশাকরি, দেশের মানুষও যোগ্য এ ব্যক্তিকে ভোট দিবে।”
এ বিষয়ে তাঁর পিতা জাকির হুসেন বলেন, “আমার ছেলে দূরে থেকেও দেশের জন্য চিন্তা করে। তার এই সিদ্ধান্তে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, হামিদী সাহেব জনগণের কল্যাণে কাজ করবেন।”
স্থানীয়রা মনে করছেন, প্রবাসে থেকেও এমন সচেতন অংশগ্রহণ অন্য ভোটারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এতে করে জনগণের ভোটাধিকার চর্চা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.