স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
‘চায়ের দেশের সব খবর’—এই স্লোগানকে বুকে ধারণ করে দীর্ঘ ১২ বছরের পথচলা পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ করেছে মৌলভীবাজারের জনপ্রিয় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম মৌলভীবাজার টিভি। বর্ষপূর্তি উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকির সঞ্চালনায় এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবদাল মাহবুব কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফজলুল আলী বলেন, “মৌলভীবাজার টিভি শুরু থেকেই স্থানীয় মানুষের কথা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তুলে ধরছে। আমি আশাবাদী, ভবিষ্যতেও এ গণমাধ্যমটি একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে চায়ের দেশ মৌলভীবাজারের মাটি ও মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং জেলার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট ড. মো. আবু তাহের, হাফেজ মো. আব্দুল হাছিব এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুশ শহীদ।
বক্তারা বলেন, মফস্বল শহর থেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের টানা ১৩ বছরের পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। নানা প্রতিকূলতার মাঝেও মৌলভীবাজার টিভি যে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে, তা স্থানীয় সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি কাজী মনজুর আহমেদ, বুলবুল আহমেদ সুজেল, জাকারিয়া ইমন, স্কিল শিখনের সিইও ইমাজ আহমেদ, স্বাধীন বাংলা টিভির স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, এনআর মিডিয়ার এস এম ফজলু, স্বেচ্ছাসেবক আব্দুল মান্নান, মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার শাহরিয়ার খান সাকিব, নাফিউল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটার মধ্য দিয়ে মৌলভীবাজার টিভির ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং আগামীর পথচলার জন্য শুভকামনা জানানো হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.