আইডিয়াল স্কুলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সোমবার (১৫ মার্চ) দুপুরে কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও কেদ্র পরিচালক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হাফেজ কারী উসমান বিন রফিক, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ কারী সুলতান আহমদ, স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে মাসব্যাপী কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে দারুল কিরাত বিভাগে জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল। ২৪ ও ২৫ রমজান এ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে একই দিন শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকায় অবস্থিত নূরে মদিনা বালক-বালিকা মাদরাসায় রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম মো. এহসানুল হকসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী।














