মো. ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা এলাকার মোকামবাড়ি জামে মসজিদে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে মোকামবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ পরিচালিত এবং শংকরসেনা মোকামবাড়ি প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় পবিত্র রমজান মাসজুড়ে কুরআন তিলাওয়াতের শুদ্ধতা ও ক্বিরাত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্বারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী কবির মিয়া, ফ্রান্স প্রবাসী শাহাবুদ্দিন মিয়া ও নিজাম মিয়া। অনুষ্ঠানে আলেম-উলামা, সমাজসেবক ও স্থানীয় মুসল্লিরাও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.