নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলোচিত কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ ভুনবীর ইউনিয়নের ভুনবীর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সাকিন আলিসারকুল নিবাসী মোঃ ছুরুত আলী ওরফে ছুরুকের ছেলে মোঃ মারুফ (২৪) ও সাকিন বাদে আলীশা নিবাসী তোরাব মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৭)।
গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, জুনায়েদ হত্যার ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছা-র অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৪, তারিখ ৩১/০৩/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.