নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল পৌর শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মো. আলতাফুর রহমান (নাজমুল হাসান)-কে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও দলের নীতি ও আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত নেতার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.