নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ইবতেদায়ি মাদ্রাসার দুইতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে অবস্থিত মাদ্রাসার পূর্ব দক্ষিণ পাশে প্রকৌশলীর ড্রয়িং অনুযায়ী ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সিন্দুরখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া, মাদ্রাসার মুহতামিম (প্রিন্সিপাল) এহসান বিন মুজাহির, মাদ্রাসার সহসভাপতি কবির মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাইটুলা মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আমৃত্যু এ প্রতিষ্ঠানের মুহতামিম (প্রিন্সিপাল) এর দায়িত্ব পালন করেন মাওলানা মুজাহিরুল হক (রহ.)। মাদ্রাসায় বর্তমানে নুরানিসহ ইবতেদায়ি চালু রয়েছে।
মাদ্রাসা কমিটি সুত্রে জানা গেছে, নতুন ভবন নির্মাণ কাজ শেষে হিফজ (হাফেজি) বিভাগ চালু করা হবে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.