নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) বিকেলে খিদমাহ ব্লাড ব্যাংক দিরাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ’র কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাঈদ ইসহাক।
এছাড়াও উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহকারী পরিচালক সায়নান সায়েম, খিদমাহ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আরিয়ান নাহিদ এবং দিরাই উপজেলা শাখার পরিচালক মাওলানা তাফাজ্জুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শাখা পরিচালক তাফাজ্জুল ইসলাম বলেন, “আমরা নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।” তিনি এ কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ক্যাম্পেইনে বিশেষ সহযোগিতা করায় দিরাই উপজেলা শাখার উপদেষ্টা মুহাম্মাদ জাবির হোসাইন চৌধুরীকে ধন্যবাদ জানান।
এসময় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ উদ্যোগটিকে অত্যন্ত উপকারী বলে উল্লেখ করেন এবং দিরাই উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
জানা যায়, জুমার নামাজের পর শুরু হয়ে আসরের পর পর্যন্ত ক্যাম্পেইনটি পরিচালিত হয়।
উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক ২০১৬ সালের ১৩ আগস্ট মাওলানা আবদুর রহমান কফিল প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের ৩৩টি শাখার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.