নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার রেজিস্ট্রার সাদিকুর রহমান-কে পদোন্নতি দিয়ে ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এহসান বিন মুজাহির নবনিযুক্ত ভাইস প্রিন্সিপাল সাদিকুর রহমানের হাতে নিয়োগপত্র প্রদান করেন।
এছাড়াও একই মাদরাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান-কে পদোন্নতি দিয়ে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মাদরাসার অন্যান্য শিক্ষকরা।
এসময় উপস্থিত সকলে নবনিযুক্ত ভাইস প্রিন্সিপালকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে মাদরাসার শিক্ষা ও পরিচালনা কার্যক্রম আরও গতিশীল হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির সুনাম ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসা শ্রীমঙ্গল শহরের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাধারণ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.