নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধ, রোগীর অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা সামাজিক সংগঠন ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আব্দুল মুহিতকে সভাপতি, সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক এবং মোঃ ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত করা, রোগীবান্ধব চিকিৎসাসেবা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তারা।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.