মো. আরিফ হোসেন, নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন ও র্যাফেল ড্র-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) সকালে শ্রীমঙ্গল থেকে অংশগ্রহণকারীদের বহনকারী বহর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশে যাত্রা করে। সেখানে প্রকৃতির মনোরম পরিবেশে দিনব্যাপী বনভোজন, আনন্দ-আড্ডা এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শাহজাহান আলী (রানা)-এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়।
বিকেলে আয়োজিত র্যাফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন আনন্দ-উৎসব, মিলনমেলা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.