নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়াল কোচিং সেন্টারের উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ জমজম মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইডিয়াল কোচিং সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মুস্তাকিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবাদুর রহমান মোশাহিদ, হাবিবুর রহমান, শফি আলম, আব্দুল হাকিম ও শফিজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে তাদের জন্য শুভকামনা ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মুস্তাকিন মিয়া বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন এবং সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা সৎ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে আইডিয়াল কোচিং সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.