নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
দেশে টানা ভারি বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন শায়খে বর্ণভী (রহ.) ফাউন্ডেশন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা এলাকায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। মানবিক এই সহায়তা কার্যক্রমে বন্যাকবলিত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের উপকরণ তুলে দেওয়া হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা তালহা হামিদী, মাস্টার মুফাজ্জল হোসেন, মো. ইসমাইল মিয়া ও আব্দুর রশিদ প্রমূখ।
অন্যদিকে, একই দুর্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা এলাকার পানিবন্দি অসহায় মানুষের মাঝেও সহায়তা কার্যক্রম পরিচালনা করে ফাউন্ডেশনটি। এ কর্মসূচির আওতায় ১১০টি পরিবারের হাতে প্রায় এক হাজার টাকা সমমূল্যের একটি করে ফুড প্যাক তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও দ্বীনি দায়িত্ব। শায়খ বর্ণভী (রহ.)-এর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানবসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করেছি। সীমিত সামর্থ্য নিয়েও বন্যাদুর্গত অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও দাতব্য সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.