নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মামুন ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে এলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.