মৌলভীবাজার প্রতিনিধি:
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সামায়েল রহমান।
শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে সামায়েল রহমান বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
দলীয় দায়িত্ব পালনকালে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘এতদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
তিনি আরও জানান, ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টির প্রতি তার শুভকামনা ও সমর্থন অব্যাহত থাকবে।
সামায়েল রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.