জুনাইদ আহমদ জুনেদ, নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আতা উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মাওলানা মো. আব্দুর রব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি মাওলানা নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা বুরহান উদ্দিন খাঁন ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিস্তারে মউশিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পভিত্তিক অনিশ্চয়তা দূর করে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, চাকরির নিরাপত্তা ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.