বরুণার পীর সাহেবের সঙ্গে মন্ত্রী আরিফুল হকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বরুণার পীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শেখবাড়ি মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৮ মার্চ) বিকেলে মন্ত্রী মাদরাসা প্রাঙ্গণে এসে বরুণা পীর সাহেব মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় পীর সাহেবের নিকট বিশেষ দোয়া গ্রহণ করেন।
সাক্ষাৎকালে ধর্মীয় শিক্ষা বিস্তার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আলেম-উলামাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা মাদরাসার শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির অবদানকে প্রশংসা করেন।











