স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চা-বাগান আর লেকপাড়ের নির্মল পরিবেশে পবিত্র মাহে রমজানের আবহে ইফতার মাহফিল আয়োজন করেছে ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ মাহফিল প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

সোমবার (২ মার্চ) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জালালাবাদ গ্যাস ফিল্ড সংলগ্ন লেকের পাড়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসানুল হক।

উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সহসাধারণ মাসুদ রানা, পৌর সভাপতি নাঈম হাসান, সাধারণ সম্পাদক শেখ সাদী, ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজসেবামূলক কার্যক্রমে যুব সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সংগঠন হিসেবে ইসলামী যুব মজলিস সবসময় নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করে আসছে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

ইফতার মাহফিলে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক আবহ আরও গভীর করে তোলে।