নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।”

তিনি ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়। পাশাপাশি আগামীতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজ্জাকসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।

ইফতারের আগে শ্রীমঙ্গল থানার এএসআই রুকন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।