নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। এ সময় তাকে সম্মাননা স্মারক তুলে দেন শেখবাড়ী জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী ও নায়েবে মুহতামিম শেখ সাদ আহমদ আমীন বর্ণভী।
অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে এক মিলনমেলা পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।