নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত নাজাত ইসলামী মারকাজের মাদরাসা শাখা দারুন নাজাত ক্বওমী মাদ্রাসায় ১৪৪৭–৪৮ হিজরি ও ২০২৬–২৭ শিক্ষাবর্ষ উপলক্ষে নবীন শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের বিভাগীয় পরিচালক মাওলানা শাফি উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার নাযিমে তা’লিমাত (শিক্ষা সচিব) মুফতি ফাহিম আল হাসান, মুফতি সাঈদ আশরাফ, মাওলানা মুর্শেদ আহমদ আসাদ, মাওলানা জায়নুল আবেদীন, মাওলানা আলীমুদ্দীন দুলাল, মাওলানা আইনুদ্দীন আল আজাদ, মাওলানা মুস্তাকিম আমীন, মাওলানা মিজান আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আহমদ আরিফসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি সাঈদ আশরাফ ও মাওলানা মুস্তাকিম আমীন।

অনুষ্ঠানে নবীন শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার গুরুত্ব, আদর্শ গঠন এবং দ্বীনি শিক্ষার দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিশেষে দোয়ার মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।