নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ-এর আসন্ন ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সম্মেলনকে ঘিরে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শহরের দারুস সুন্নাহ বালিকা মাদরাসার অফিস কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা মুফতি মনির উদ্দিন এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা জুনাইদ আহমদ জুনেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আমান উল্লাহ।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি ক্বারী মাওলানা আব্দুল মালিক কালিশিরী, সহ-সভাপতি ক্বারী মাওলানা মাশুক আহমদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল কাইয়ূম মতিগঞ্জী, প্রচার সম্পাদক ক্বারী মাওলানা মামুনুর রশীদ মাসুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সময় উপজেলা সভাপতি মুফতি মনির উদ্দিনকে আহ্বায়ক এবং মাওলানা আব্দুল কাইয়ূমকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়খ মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আব্দুল মালিক কালিশিরী এবং মাওলানা শায়খুল ইসলাম বাহুবলী।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মাশুক আহমদ, মাওলানা সোহাইল আহমদ ও মাওলানা জুনাইদ আহমদ। সহ-সদস্য সচিব করা হয়েছে মাওলানা হোসাইন আহমদ কালাপুরীকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাওলানা কাওসার আহমদ (দক্ষিণ পাঁচাউন), মাওলানা নজরুল ইসলাম (সাইফ চা-বাগান), মাওলানা মামুনুর রশীদ মাসুম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আমান উল্লাহ, মাওলানা কফিল আহমদ এবং মাওলানা আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সকল দায়িত্বশীল, আলেম-উলামা, ফুযালা এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সবাইকে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।