আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় পরিষদ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুয়েল খান আশরাফুল।
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বর্ণাঢ্য এ সম্মেলনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী-এর হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “আমার প্রিয় সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে এই সম্মাননায় ভূষিত করে তিনি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে বদ্ধপরিকর।”
সম্মেলনে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের মানবাধিকারকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











