1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

লকডাউন ঘিরে মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের সড়কে অবস্থান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১২

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরেই মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে আওয়ামী লীগ না থাকলেও জেলার বিভিন্ন উপজেলায় মাঠে রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা।

গত বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে ধাওয়া দেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই মাঠে নামে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেন।

এ সময় “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “খুনি হাসিনার ঠিকানা, বাংলাদেশে হবে না”, ” ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, “আওয়ামীলীগের চামড়া, তুলে নিব আমরা” ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত এত প্রমাণ থাকার পরও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের জন্যে ডাবল লাল কার্ড রেডি করে রেখেছে ছাত্র-জনতা।’

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তাদের কর্মসূচির মাধ্যমে আবারো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। এদেশে তাদের কার্যক্রম সফল হতে দেওয়া হবে না।

তবে জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সড়কে টহল দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি যানবাহন চলাচলেও কোন প্রকার ব্যাঘাত ঘটেনি। ফলে প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৭৯১ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    লকডাউন ঘিরে মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক দলের সড়কে অবস্থান

    আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫