1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’ শ্রীমঙ্গলে তালামীযের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায়: ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমী মাদরাসাকে অন্তর্ভুক্ত করল শিক্ষা মন্ত্রণালয় কুলাউড়ায় টানা ৪০ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার উদ্বোধন শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

জামানত হারালেন প্রীতম দাশ, মৌলভীবাজার-৪ আসনে ভরাডুবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৮৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী ছিলেন প্রীতম দাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে লড়েছেন তিনি। আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এনসিপি প্রার্থীর ভরাডুবি হয়েছে। তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩টি।

অর্থাৎ মোট ভোটারের বিপরীতে শূন্য দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এই আসন থেকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোঃ মুজিবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৬৯৬ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২ দশমিক ৫ শতাংশ) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাস পেয়েছেন মাত্র ৪ হাজার ৫৬৩ ভোট, যা মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ। ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।

শুধু এনসিপি প্রার্থীই নয়, এ আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আবুল হাসান (মই প্রতীক), ৯৮১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত জরিপ হোসেন (লাঙ্গল প্রতীক), ৯২৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৯৯ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    জামানত হারালেন প্রীতম দাশ, মৌলভীবাজার-৪ আসনে ভরাডুবি

    আপডেট সময় : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬