1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজার–হবিগঞ্জ ফিশারিজ কর্মকর্তাদের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯১

মোঃ জালাল উদ্দিন, স্টাফ রিপোর্টার

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তাদের সংগঠন ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার-হবিগঞ্জ–এর উদ্যোগে ২০২৫ সালের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করেন আয়োজকরা। নতুন সদস্যদের সংগঠনে যুক্ত করা এবং বিদায়ী সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি কেক কাটার মাধ্যমে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সভাপতি মিজানুর রহমান–এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান দীপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু নাঈম, ফিরোজ আহমেদ, ফারুক আহমেদসহ অনেকে। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রোকনুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ।

প্রধান অতিথি ড. আরিফ হোসাইন বলেন—
“বাংলাদেশের মৎস্য খাত এখন উন্নয়নের সোনালি অধ্যায়ে রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও জলাশয় রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের কর্মকর্তাদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, এ ধরনের ইতিবাচক আয়োজন পারস্পরিক সহযোগিতা এবং সেবার মান উন্নয়নে নতুন উদ্যম সৃষ্টি করবে।

প্রধান আলোচক মোঃ রাশেদুজ্জামান দীপু বলেন—
“মাছের রোগ প্রতিরোধ, গুণগতমান নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই চাষ প্রযুক্তি সম্প্রসারণে আধুনিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরলস পরিশ্রম খামারিদের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে দুই জেলার কর্মকর্তারা পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি ও মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। খামারিদের প্রশিক্ষণ কর্মসূচি, রোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অপসোনিন, স্কয়ার এবং একমি–এর সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান করা হয়। কেক কাটা এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৭৫৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মৌলভীবাজার–হবিগঞ্জ ফিশারিজ কর্মকর্তাদের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত

    আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫