1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজারে ইমাদুদদীন অ্যাকাডেমির ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ প্রোগ্রাম সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৮

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজার শহরের স্বনামধন্য ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ইমাদুদদীন অ্যাকাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় অ্যাকাডেমি প্রাঙ্গণে ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ শীর্ষক এক ব্যতিক্রমী ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন ও পুরোনো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শিক্ষাবর্ষের সূচনা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অ্যাকাডেমির হিফজ বিভাগীয় শিক্ষক হাফিজ নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাশক প্রদান করেন, যার মধ্য দিয়ে নতুন বছরের শিক্ষাযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য উপহার বিতরণ, গান, স্লোগানসহ বিভিন্ন আনন্দঘন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও শিক্ষার্থীবান্ধব এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য অ্যাকাডেমি কর্তৃপক্ষের প্রশংসা করেন।

উল্লেখ্য, মৌলভীবাজার শহরের চুবড়া রোডে অবস্থিত ইমাদুদদীন অ্যাকাডেমি জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামিক শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশে শিক্ষাবর্ষ শুরুর এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহল একটি প্রশংসনীয় প্রয়াস হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৭০৯ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মৌলভীবাজারে ইমাদুদদীন অ্যাকাডেমির ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ প্রোগ্রাম সম্পন্ন

    আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬