1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’ শ্রীমঙ্গলে তালামীযের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা শহরের চৌমুহনা এলাকায় সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের কারণে হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার—মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে করা অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

অবরোধস্থলে শ্রীমঙ্গল সরকারি কলেজের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রীর দেওয়া ক্ষমা প্রার্থনা তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদাকে উপেক্ষা করে দেওয়া ওই ক্ষমা প্রার্থনা কেবল একটি প্রহসন। তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

    আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬