1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন। এ অর্জন উপলক্ষে শ্রীমঙ্গলে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সম্মেলনে অংশ নেওয়া সংগঠনের ১০ জন কর্মীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী যৌথভাবে ফারুক খাঁনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুল-কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ফারুক খাঁনের এ আন্তর্জাতিক স্বীকৃতিকে ঘিরে শুক্রবার (১৭ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ-এর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ এবং মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফারুক খাঁনের ভূমিকা প্রশংসনীয়। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতি শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতেও মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে ফারুক খাঁন ও উপস্থিত অতিথিরা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

    আপডেট সময় : ০৬:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬