1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে রেলওয়ের অভিযান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭২

স্টাফ রিপোর্টার:

টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এন আইডি যার, টিকিট তার’ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (আখাউড়া) সঞ্জয় কুমার হাওলাদার, এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। অভিযানে সহায়তা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “এন আইডি যার, টিকিট তার কর্মসূচির আওতায় টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীদের সচেতন করা এবং কালোবাজারিদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। টিকিট বিক্রয়ে অনিয়ম রোধে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”

রেলওয়ে সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে টিকিটের তথ্য মিলিয়ে দেখা হয়। টিকিটবিহীন ও সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১২:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৮৪২ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে রেলওয়ের অভিযান

    আপডেট সময় : ১২:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫