1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রেলস্টেশনে বইয়ের সুবাস, শ্রীমঙ্গলে চালু হলো “পাঠক কর্নার”

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৩

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো রেলওয়ে স্টেশনে চালু হলো “পাঠক কর্নার” নামে একটি বুক স্টল। আজ বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এই পাঠক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন ফিতা কেটে পাঠক কর্নারের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।

উদ্যোগটির মাধ্যমে যাত্রীরা অপেক্ষার সময় বই পড়ে সময় কাটাতে পারবেন। স্টলে বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে—সাহিত্য, ইতিহাস, শিশুতোষ বইসহ নানা বিভাগে সাজানো হয়েছে পাঠ্য উপকরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, “যাত্রীদের জন্য অপেক্ষার সময়টাকে সার্থক করতে ও পাঠাভ্যাস বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। শ্রীমঙ্গলের পর্যটন ভাবমূর্তির সঙ্গেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।”

সাংবাদিক এহসান বিন মুজাহির মনে করেন, “শ্রীমঙ্গলে এমন মানবিক ও জ্ঞানভিত্তিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যাত্রীরা ট্রেনের অপেক্ষায় ফেসবুকে স্ক্রল না করে বই হাতে নিতে পারবেন—এটা ইতিবাচক পরিবর্তন।”

শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী সায়েম আহমেদ বলেন, “আমরা প্রতিদিন কলেজে যাওয়ার সময় স্টেশন দিয়ে যাই। এখন এখানে এসে বই পড়া যাবে—এটা দারুণ ব্যাপার। এতে পাঠাভ্যাস বাড়বে।”

স্থানীয় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ বলেন, “রেলস্টেশনে আগে শুধু চা-নাস্তার দোকান ছিল, এখন বইয়ের দোকানও হলো—এটা আমাদের এলাকার মর্যাদা আরও বাড়াবে।”

শ্রীমঙ্গল চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত। সেখানে এমন উদ্যোগ যাত্রী ও পাঠপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১১:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৮২৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    রেলস্টেশনে বইয়ের সুবাস, শ্রীমঙ্গলে চালু হলো “পাঠক কর্নার”

    আপডেট সময় : ১১:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫