1. charlesanderson2445uz27@budgetthailandtravel.com : adelabillups005 :
  2. admin@voiceofsreemangal.com : admin :
  3. fdvcdvvssdfdrt23@n8ncreator.ru : antjestansbury :
  4. sarahmoore9649yrnp@welcometotijuana.com : charisclanton7 :
  5. suzannamichell@solstris.com : coralbarreiro23 :
  6. asddgfsdewr2wrwer867wesa@tomorrow5.fun : cqfroxanna :
  7. cecilewiley@solstris.com : dominiquecrump :
  8. earnestinechauncey@solstris.com : ermamorwood295 :
  9. pirogovadd@dyrochka.website : etsukoboerner :
  10. jadajaime@solstris.com : haiguenther :
  11. maryhernandez7388xlyq@welcometotijuana.com : halinaolivo4 :
  12. prince.freedman@konsultaciya-yurista-msk02.ru : iddprince454 :
  13. jasmin_frewer@konsultaciya-yurista-msk02.ru : jasminfrewer2 :
  14. advert35@konsultaciya-yurista20.ru : jeramyj8963692 :
  15. lateshacandida@solstris.com : jeroldmccorkinda :
  16. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : juliobonython3 :
  17. sadxc4324wq5454542d@n8ncreator.ru : karolynpaz8 :
  18. 32452dsqddqsw435412esqsad1@n8ncreator.ru : kelleymcilveen6 :
  19. christophertaylor9295jigv@gsasearchengineranker.com : kendraklein37 :
  20. markbrown5850tdm2@welcometotijuana.com : keriholleran267 :
  21. matthewbrown7407m76@verifiedlinklist.com : larrychoi656141 :
  22. andrewjohnson9864ib6a@budgetthailandtravel.com : lashayhopwood :
  23. hammer1@xrumer-2026.store : marcyingle835 :
  24. fengzhang88955jj4n@seoautomationpro.com : milfordharrill :
  25. jessicalopez797feqf@budgetthailandtravel.com : montenewsome877 :
  26. barbarahernandez3773z8ik@gsasearchengineranker.com : muzsalvatore :
  27. nickholeman_9236@konsultaciya-yurista-msk02.ru : nickholeman1 :
  28. dmitrov1v@dyrochka.website : raehoutz00 :
  29. jessicabrown6318ijwa@travel-e-store.com : roseanne4419 :
  30. serena-gouin121@pomoshch-yurista53.store : serenagouin :
  31. dikiycoyot51@dyrochka.website : tamelarehkop1 :
  32. asddgfsdewr2wrwerweretsa@tomorrow5.fun : teresitaclarey :
শ্রীমঙ্গল ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালেন ডিবি প্রধান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশেই হত্যা করা হয় হাদিকে। 

হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-বিরোধী  অবস্থান নেয়ায় হাদিকে হত্যা করা হয়।

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।

তিনি জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেয়া হয়েছে। ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক রয়েছেন।

অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিওবার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। তিন দিন পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৬০৯ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালেন ডিবি প্রধান

    আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬