1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

বড়লেখায় খিদমাহর উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৪০

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার স্কলাস্টিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল, রক্তদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদের সভাপতিত্বে, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোহাম্মদ মারজান । পরে খিদমাহ’র থিমসং পরিবেশন করেন রাহিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি হলো রক্তদান। খিদমাহ ব্লাড ব্যাংক সেই মহৎ কাজকে সংগঠিত ও সুসংহতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তরুণদের এই মানবিক কাজে সম্পৃক্ততা সমাজের জন্য আশাব্যঞ্জক। বড়লেখা উপজেলা শাখা যেভাবে কাজ করছে, তা অন্যদের জন্য অনুকরণীয়। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাঈদ ইসহাক। তিনি বলেন, “খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে অসংখ্য রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, খিদমাহ’র ৩৩টি শাখার মধ্যে বড়লেখা উপজেলা শাখা অন্যতম সক্রিয় ও সফল একটি শাখা হিসেবে ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার ময়নুল ইসলাম, ব্লাড ডোনেট ক্লাব বড়লেখার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবলু, খিদমাহর শুভাকাঙ্ক্ষী আরিফুল ইসলাম, জাকির আহমদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ, এইচ এম সাইদুল ইসলাম, হুফাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম উদ্দিন, স্কলাস্টিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাল আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ, খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার সহকারী পরিচালক মিসবাহ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, দপ্তর সম্পাদক মারজান আহমদ,সদস্য খায়রুল ইসলাম মামুন , সদস্য দিব্য রায়, সদস্য সালমান আহমদ, সদস্য শাহরিয়ার ইসলাম রাহাত, সদস্য মোহাম্মদ মারজানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে রক্তদানসহ বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, মাস্টার ময়নুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহীন আফ্রিদি, আরিয়ান ফরহাদ ও আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তারা সমাজসেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৭৫৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    বড়লেখায় খিদমাহর উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

    আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬