1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা শ্রীমঙ্গলে যুব মজলিস নেতাদের সঙ্গে খেলাফত মজলিস মক্কা শাখার সেক্রেটারির মতবিনিময় বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫২৯

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আবারও প্রাণ ফিরে পেয়েছে চায়ের দেশখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সবুজে মোড়া চা বাগান, টিলা আর হাওরের মায়াবী রূপে সেজে উঠেছে পুরো অঞ্চল। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আগ্রহী ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে এখন ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন রিসোর্ট, কটেজ ও হোটেলগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও নতুন সাজ, কোথাও বাড়তি সুযোগ-সুবিধা—সব মিলিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে চলছে নানা আয়োজন। ইতোমধ্যে অনেক রিসোর্টে আগাম বুকিং প্রায় পূর্ণ হয়ে গেছে, বিশেষ করে শহরের বাইরে প্রকৃতির মাঝে গড়ে ওঠা আবাসনগুলোতে চাহিদা সবচেয়ে বেশি।

পর্যটন ব্যবসায়ীদের ভাষ্য, সময়ের সঙ্গে পর্যটকদের পছন্দেও এসেছে পরিবর্তন। কোলাহলমুখর শহর ছেড়ে এখন অনেকেই নিরিবিলি পরিবেশে, প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান। আর সেই চাহিদা পূরণে শ্রীমঙ্গলের গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা ইকো রিসোর্ট ও কটেজগুলো হয়ে উঠেছে প্রথম পছন্দ।

শুধু আবাসন নয়, খাবারের ক্ষেত্রেও রাখা হয়েছে ভিন্নতা। স্থানীয় রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে যুক্ত হয়েছে আদিবাসী খাবারের বিশেষ আয়োজন, সঙ্গে রয়েছে বাংলা, চাইনিজ ও থাই খাবারের বৈচিত্র্য। ফলে পর্যটকেরা যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তেমনি এ অঞ্চলের সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

শ্রীমঙ্গলের আকর্ষণের তালিকাও কম নয়। দিগন্তজোড়া চা বাগান, হাইল হাওর, বাইক্কার বিল, চা কন্যার ভাস্কর্য, সাত রঙের চা, বধ্যভূমি ’৭১, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, রাবার বাগান, গোলটিলা, হাজমটিলা, সীতেশ বাবুর বন্যপ্রাণী সেবাকেন্দ্র, খাসিয়া পুঞ্জি, মনিপুরী সম্প্রদায়ের তাঁতশিল্প, গারোপল্লী, ভাড়াউড়া লেক ও শংকর টিলা—প্রতিটি স্থানই যেন ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, শমশেরনগর বিমানবন্ধর, সীমান্তবর্তী ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, ললিতকলা একাডেমি, ক্যামেলিয়া লেক,গল্ফ মাঠ, মনিপুরীপাড়া, খাসিয়াপুঞ্জি এবং মাধবপুর লেকও পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে, যাতে পর্যটকেরা নির্বিঘ্নে তাদের ছুটি উপভোগ করতে পারেন।

সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রস্তুত এক অন্যরকম পর্যটন অভিজ্ঞতা উপহার দিতে। এখন শুধু অপেক্ষা—দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠার।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৮৮৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

    আপডেট সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬