1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নি/র্ম/ম হ/ত্যা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৪১

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে সিজদারত অবস্থায় এক মুসল্লির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে হাফিজ মিয়া (হাফিজ উল্লাহ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে মুসল্লি হাফিজ উল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি সিজদায় ছিলেন। হামলাকারী একটি কলম দিয়ে চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারে নেমে এসেছে গভীর শোক ও মাতমের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একইসঙ্গে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় এমন নির্মম হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ৮৭৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নি/র্ম/ম হ/ত্যা

    আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬