1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

দেশে টানা ভারি বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন শায়খে বর্ণভী (রহ.) ফাউন্ডেশন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা এলাকায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেছে সংগঠনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। মানবিক এই সহায়তা কার্যক্রমে বন্যাকবলিত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের উপকরণ তুলে দেওয়া হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা তালহা হামিদী, মাস্টার মুফাজ্জল হোসেন, মো. ইসমাইল মিয়া ও আব্দুর রশিদ প্রমূখ।

অন্যদিকে, একই দুর্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা এলাকার পানিবন্দি অসহায় মানুষের মাঝেও সহায়তা কার্যক্রম পরিচালনা করে ফাউন্ডেশনটি। এ কর্মসূচির আওতায় ১১০টি পরিবারের হাতে প্রায় এক হাজার টাকা সমমূল্যের একটি করে ফুড প্যাক তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও দ্বীনি দায়িত্ব। শায়খ বর্ণভী (রহ.)-এর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানবসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করেছি। সীমিত সামর্থ্য নিয়েও বন্যাদুর্গত অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও দাতব্য সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৫৪০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন

    আপডেট সময় : ০৫:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬