1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা শ্রীমঙ্গলে যুব মজলিস নেতাদের সঙ্গে খেলাফত মজলিস মক্কা শাখার সেক্রেটারির মতবিনিময় বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাবলম্বীকরণ কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার শেখবাড়ি জামিয়ার সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে ১৬টি অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেকের হাতে একটি করে মোট ১৬টি ছাগল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভী।

তিনি বলেন, “শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণে নিবেদিত থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আল্লাহ তাআলা যেন এই খেদমতগুলো কবুল করেন এবং ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক দান করেন।”

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বলেন, “শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করছে। দেশ-বিদেশের সম্মানিত দাতা ভাই-বোনদের আমানত যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব। ইনশাআল্লাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতদারিতার সঙ্গে আমরা এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন হুসাইন আহমদ হামিদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা হেলাল উদ্দিন, মাস্টার মুফাজ্জল হোসেনসহ আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, স্বাবলম্বীকরণ প্রকল্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৫২৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন

    আপডেট সময় : ০২:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬