1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায় শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আজ বিশ্ব চা দিবস: এক কাপ চায়ে বিশ্বজুড়ে ভালোবাসা শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ২০ ‘কী রাগ করলা’ ঝড়ে মাতোয়ারা ফেসবুক, নেপথ্যে কী? শ্রীমঙ্গলে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী মুজিব আলীর লাশ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশী পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। 

এ সময় বিজিবি ও পুলিশের পাশাপাশি নিহত মুজিব আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিহত মুজিব আলী উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা ও মো: অজিব আলীর ছেলে।

মুজিবের পরিবারের দাবি, মাছ ধরার উদ্দেশ্যে বিকালে সীমান্তসংলগ্ন এলাকায় গিয়েছিলেন মুজিব। পরে তারা জানতে পারেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। 

তবে স্থানীয় কয়েকজনের দাবি, মুজিব দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং চোরাই পণ্য আনার জন্য ভারতে ঢুকেছিলেন।

এদিকে, বিএসএফের গুলিতে নিহত মুজিবের ঘটনায় শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। 

শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আমরাই কল করেছিলাম, পরে তারা এসেছি। বৈঠকে আমরা শক্ত প্রতিবাদ জানিয়েছি এবং তাদের ব্যাটালিয়ন কমান্ডারকে লিখিত প্রতিবাদলিপিও পাঠিয়েছি।’ 

আসিফ মাহমুদ আরও বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে চার্জ করেছি, তারা কি কারণে ফায়ার ওপেন করল? ওরা যেটা বলেছে যে, সেলফ ডিফেন্সের জন্য ওরা ফায়ার করেছে। এখানে শুধু বাংলাদেশি ছিল না, সেখানে ভারতীয় চোরাকারবারিরাও ছিল। সবমিলে ১৪-১৫ জন চোরাকারবারি তাদের ওপর নাকি আক্রমণ করেছিল। আমরা তাদের কথা আমলে না নিয়ে বলেছি, না এটা ইচ্ছাকৃত একটা হত্যা, আমাদের একটা নিরিহ মানুষকে এভাবে আপনারা মেরে ফেলছেন।’ 

কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএসএফ মুজিবুরের লাশ হস্তান্তর করেছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মুজিব নিহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক

    আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬