1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে দুই জেলার পরিবহন খাতে চলমান উত্তেজনা নিরসনের পাশাপাশি যাত্রীসেবাও স্বাভাবিক রাখার পথ সুগম হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সমঝোতা হয়। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. গউছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাসের রহমান, ডা. সাখাওয়াত হাসান জীবন, এমরান আহমেদ চৌধুরী ও আব্দুল মালিক। এছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় হবিগঞ্জ এক্সপ্রেস বাস চলাচলকে কেন্দ্র করে চলমান বিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছায়। ফলে পরিবহন ধর্মঘট বা অচলাবস্থার আশঙ্কা দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৈঠকে রুট পারমিট, ফিটনেস সনদ ও অন্যান্য বৈধ কাগজপত্র যাচাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার সিদ্ধান্ত বহাল রাখা হয়। একই সঙ্গে বৈধ কাগজপত্রসম্পন্ন যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

যাত্রীসেবা স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে এ ধরনের বিরোধ এড়াতে বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে সমন্বয় বজায় রাখার বিষয়েও একমত হন সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হলে ভবিষ্যতে দুই জেলার পরিবহন সংশ্লিষ্ট যেকোনো সমস্যার সমাধান আরও সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী অবসান ঘটবে এবং সিলেট বিভাগের সড়ক পরিবহন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৭৩৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি

আপডেট সময় : ০২:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬