মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মো. এহসানুল হক-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম খসরু, সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, অর্থ সম্পাদক আহমেদ রেজা, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অফিস সম্পাদক তালহা আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুজাম্মিল হোসাইনসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা।
সভায় পবিত্র কুরআন তিলাওয়াত ও দারসুল কুরআনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জেলা শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়া আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন, দাওয়াতি ক্যাম্পেইন, পাঠচক্র, প্রশিক্ষণ সভা, দাওয়াতি সমাবেশ, যুব সমাবেশ, পরামর্শ গ্রহণ এবং গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে জেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও অধীনস্থ সাংগঠনিক শাখাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ছয়টি উপজেলা ও দুটি সাংগঠনিক থানা শাখার জন্য তত্ত্বাবধায়ক মনোনীত করা হয়।
মনোনীত তত্ত্বাবধায়কদের মধ্যে রয়েছেন— সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে মো. এহসানুল হক, কুলাউড়া ও বড়লেখা উপজেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ খায়রুল ইসলাম, মৌলভীবাজার শহর শাখার তত্ত্বাবধায়ক সৈয়দ আতহার জাকওয়ান, শ্রীমঙ্গল উপজেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ সিহাব উদ্দিন, শমসেরনগর সাংগঠনিক থানা শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম, রাজনগর উপজেলা তত্ত্বাবধায়ক নুহ বিন হোসাইন এবং মৌলভীবাজার সদর উপজেলা তত্ত্বাবধায়ক তালহা আহমদ চৌধুরী।
সভায় বক্তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং যুবসমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।














