1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা শ্রীমঙ্গলে যুব মজলিস নেতাদের সঙ্গে খেলাফত মজলিস মক্কা শাখার সেক্রেটারির মতবিনিময় বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুইটি বিষহীন সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এর মধ্যে একটি দাঁড়াইশ সাপ স্থানীয়দের আতঙ্কে পিটিয়ে মারা হয়েছে। অপর দাঁড়াইশ সাপ ও একটি ঘরগিন্নি সাপ নিরাপদে উদ্ধার করে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের নির্মাই শিববাড়ি রোড এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা হঠাৎ দুটি সাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা একটি সাপকে পিটিয়ে হত্যা করে।

এ সময় উপস্থিত মোজাহিদ মিয়া অপর সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। তারা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি বিষহীন দাঁড়াইশ সাপ। পরে সেটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোডস্থ দীপালী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পীযূষ পাল তার দোকানে একটি ঘরগিন্নি সাপ দেখতে পান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে সাপটিকেও শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দাঁড়াইশ ও ঘরগিন্নি—উভয় প্রজাতির সাপই সাধারণত বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এসব সাপ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

    আপডেট সময় : ০৩:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬