1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, ৪৫৯৯ মাঠ তৈরির ঘোষণা সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬ পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ মাত্র ২০%, টেকসই নির্মাণের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

পর্যটননগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

হাসিবুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েক দিন আগে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন। মঙ্গলবার দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে অটোরিকশায় করে কুমিল্লার উদ্দেশে রওনা হলে রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় বসে থাকা হাসিবুলকে উদ্দেশ করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে মন্তব্য করছেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর দিকে তেড়ে গেলে হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা নারীকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরও চার-পাঁচজন জড়িত বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের দাবি, হাবিবুর রহমানের নেতৃত্বে এ হামলার চেষ্টা চালানো হয়। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বালিশিরা রিসোর্টের এক কর্মচারী জানান, তিন দিন আগে এক নারীকে সঙ্গে নিয়ে হাসিবুল রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার পথে রিসোর্টের সামনে তিনি হামলার শিকার হন। পরে রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে কোপের ক্ষত দেখতে পান কর্মচারীরা। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ তাঁর হাতে ব্যান্ডেজ করে দেয়।

এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস জানান, হাসিবুল বর্তমানে স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে যাচ্ছেন। সেখানে স্ত্রীকে রেখে তিনি শ্রীমঙ্গলে ফিরে আসবেন। এরপর এ ঘটনায় থানায় মামলা করা হবে। পাশাপাশি পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে। তিনি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে হাসিবুলের আহত হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনির্বাণ দাস জানান, হাসিবুল ইসলাম নামে কেউ সেখানে চিকিৎসা নিতে আসেননি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। হাসিবুলের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। লিখিত অভিযোগ পেলে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এনসিপির নেতাকর্মীরা একে পরিকল্পিত হামলার চেষ্টা বলে দাবি করেছেন। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৬৫২ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬