1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬ পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ মাত্র ২০%, টেকসই নির্মাণের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক মৌলভীবাজারে এনসিপির জেলা কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন সামায়েল রহমান জীবনবোধের বার্তা নিয়ে ঢাকার ইসলামী বইমেলায় মুস্তাকিমের ‘জীবন গড়ার ছড়া’ চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরকে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন আজ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস অব শ্রীমঙ্গল অনলাইন ডেস্ক:

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে এক হিন্দু এক যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রীর অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হট্টগোল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় যুবককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে এক মুসলিম লন্ডনপ্রবাসীর স্ত্রীর সঙ্গে বিশ্বনাথের সুজিত দাশের ছেলে অনিক দাশ অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তা নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিষয়টি খতিয়ে দেখতে কয়েকজন স্থানীয় যুবক ওই হোটেলের সামনে জড়ো হন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় হট্টগোল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় যুবককে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। তবে হোটেলে অবস্থান এবং এ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, হিন্দু যুবকের সঙ্গে হোটেলে অবস্থান করা নারীর স্বামীও লন্ডনে অবস্থান করছেন এবং তিনি প্রায় ১০ দিন পর লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৫৭৫ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬

আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬