1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, ৪৫৯৯ মাঠ তৈরির ঘোষণা সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬ পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ মাত্র ২০%, টেকসই নির্মাণের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক মৌলভীবাজারে এনসিপির জেলা কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন সামায়েল রহমান জীবনবোধের বার্তা নিয়ে ঢাকার ইসলামী বইমেলায় মুস্তাকিমের ‘জীবন গড়ার ছড়া’ চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরকে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী নিলামে এক হালি (চারটি) কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এ নিলামে অংশ নেন প্রবাসীসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাত একটার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তাঁর বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামের পুরো কার্যক্রম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

নিলামে কমলার প্রাথমিক ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে। পরে প্রবাসীদের মধ্যে দরদাম শুরু হলে ধীরে ধীরে দাম বেড়ে ৫০ হাজার টাকায় গিয়ে ঠেকে। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে কমলার হালিটি কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করার উদ্দেশ্যেই বেশি দামে কমলাগুলো কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। তহবিল সংগ্রহের জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে।

তাঁরা আরও জানান, এবার এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রির পাশাপাশি আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা মূলত প্রতিষ্ঠানটির সহযোগিতার উদ্দেশ্যেই এসব নিলামে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৫৪৯ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়

আপডেট সময় : ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬