1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

জনসচেতনতা বাড়াতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঐক্য পরিষদের পরিদর্শন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৯৫

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম “কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ”-এর সমন্বয়কবৃন্দ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ ঘুরে দেখেন এবং রোগী ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক স্টিকার সংযোজন করেন। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, সেবার মান, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা।

পরিদর্শন শেষে ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীরা হাসপাতালের সেবার মান ও ওষুধ প্রাপ্তি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন, যা মনোযোগসহকারে শোনেন পরিষদের সদস্যরা।

পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তারা ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা চৌমুহনীতে হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবিতে ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ হাসপাতালের নবাগত নার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১০৭৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    জনসচেতনতা বাড়াতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঐক্য পরিষদের পরিদর্শন

    আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫