1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা শ্রীমঙ্গলে যুব মজলিস নেতাদের সঙ্গে খেলাফত মজলিস মক্কা শাখার সেক্রেটারির মতবিনিময় বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৮

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাতকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় ‘কালাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা অভিযুক্ত আনোয়ার হোসেনের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সমাজে শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন ঘটনা অনেকাংশে কমে আসবে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে জাকিয়া জান্নাত মক্তবে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত আনোয়ার হোসেনকে শ্রীমঙ্গল থানা পুলিশ হেফাজতে নেয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৬৪৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি

    আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬