1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কমলগঞ্জে কিশোরদের নিয়ে ৪০ দিনের নামাজ প্রতিযোগিতা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৬

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কিশোরদের মধ্যে নামাজে আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সংগঠন আল ইনসাফ ইসলামী যুব সংঘ।

সংগঠনটি ৭ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের নিয়ে আয়োজন করেছে “৪০দিন নামাজ প্রতিযোগিতা”। এই কর্মসূচি শুরুর পর থেকেই শ্রীপুর গ্রামের কিশোর ও শিশুরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছে। মসজিদজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ উদ্যোগে এলাকাবাসী ও অভিভাবকদের পাশাপাশি প্রবাসীরাও প্রশংসা জানিয়েছেন। কানাডা প্রবাসী শ্রীপুরের সন্তান এম এ মুত্তালিব বক্ত প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রবাসী পুরস্কার প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আল ইনসাফ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পুরো ৪০ দিন জামাতে নামাজ আদায় করবেন, তাদের সবাইকে পুরস্কৃত করা হবে। এছাড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগে এলাকার কিশোররা যেমন নামাজে আগ্রহী হচ্ছে, তেমনি সমাজে বাড়ছে ধর্মীয় চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৭৪০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    কমলগঞ্জে কিশোরদের নিয়ে ৪০ দিনের নামাজ প্রতিযোগিতা

    আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫