1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

নারী–শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত গণমাধ্যমকর্মী এহসানুল হক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৮

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের জুড়ী থেকে ফেরার পথে নারী ও শিশুকে রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ–এর মৌলভীবাজার প্রতিনিধি মুফতি এহসান বিন মুজাহির। আল্লাহর অশেষ কৃপা ও সবার দোয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান তিনি।

ঘটনাটি শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জুড়ী–শ্রীমঙ্গল সড়কের পতনউষার এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, একটি সাইকেলের হর্ণ শুনেও হঠাৎ এক নারী শিশু সন্তানকে নিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে তাদের সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যে এহসান বিন মুজাহির মোটরসাইকেলের হার্ড ব্রেক ধরেন নারী–শিশুকে বাঁচানোর জন্য। এতে তিনি ও পেছনে থাকা সহযাত্রী কয়েক হাত দূরে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

হেলমেট থাকা এবং উভয় দিক থেকে বড় কোনো গাড়ি না আসায় তিনি বড় বিপদ থেকে রক্ষা পান। তবে হেলমেটটির অবস্থা হয়ে যায় শোচনীয়। মাথা, গাল, হাত ও পায়ে জখম হলেও প্রাণঘাতী আঘাত এড়ানো সম্ভব হয়।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে কাছের একটি দোকানে প্রাথমিক চিকিৎসা দেন। প্রায় ২০ মিনিট পর তার জ্ঞান ফেরে। পরে ফার্মেসি থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি শ্রীমঙ্গলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চিকিৎসা সেবা নেন। সাথে থাকা আব্দুল হান্নানও সামান্য আহত হন।

উদ্ধারকারীরা জানান, যেই নারী ও শিশুকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তারা নাকি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

দুর্ঘটনার পর এহসান বিন মুজাহির বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ কুদরতে এখন বেঁচে আছি। এমন এক্সিডেন্টে মানুষ সাধারণত বাঁচে না। আল্লাহর রহমত, আপনাদের দোয়া আর হেলমেট—এই তিনের বরকতেই নতুন প্রাণ পেয়েছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষরা যেভাবে ছুটে এসে আমাদের সহযোগিতা করেছেন—তা কখনো ভুলার নয়।”

তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন যাতে আল্লাহ ভবিষ্যতে সকল বিপদ–আপদ থেকে নিরাপদে রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৭৬৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    নারী–শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত গণমাধ্যমকর্মী এহসানুল হক

    আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫