1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কমলগঞ্জের পতনঊষারে সিএনজি অটোরিকশা চালক সমিতির নির্বাচন সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭০

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৩৫৯) এর অন্তর্ভুক্ত পতনঊষার ইউনিট সিএনজি অটোরিকশা ও অটো টেম্পু চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পতনঊষার ইউনিয়ন পরিষদের হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থিতা জমা পড়ে। এর মধ্যে ৭টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। বাকি ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলে সভাপতি পদে তাজুল ইসলাম (প্রতীক: ছাতা) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া (প্রতীক: মোরগ) ৭০ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: গিয়াস উদ্দিন (প্রতীক: বাইসাইকেল) – ৮৪ ভোট, অর্থ সম্পাদক: খালেদুর রহমান (প্রতীক: তালা-চাবি) – ১০৮ ভোট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহসাধারণ সম্পাদক পদে সুন্দর মিয়া, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, প্রচার সম্পাদক আবুল মিয়া, দপ্তর সম্পাদক রোপন মিয়া এবং সদস্য পদে জয়দর আলী, শিপন মিয়া ও হুসাইন আহমদ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শওকত আহমদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন টিপুল আলী ও সাকিব আহমদ খান। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় শ্রমিকদের মধ্যে সন্তোষ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৬৮৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    কমলগঞ্জের পতনঊষারে সিএনজি অটোরিকশা চালক সমিতির নির্বাচন সম্পন্ন

    আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫